ছেলে মানুষ
একটা ঝিনুক কুড়িয়ে পেলাম
হঠাত সাগর তীরে,
পড়ল মনে অমনি কেমন ছোট্টবেলার কথা !
দুধ-সাদা ঢেউ আড়াল করে ছোট্ট বালির ঘর
বানিয়েছিলাম মনের সুখে কেমন ধরে ধরে..
দেখিয়েছিলাম একে একে সব্বাইকে ডেকে..
বলেছিলাম বড় হযে থাকব সেথায়ে আমি
হেসেছিল সবাই তখন ছেলেমানুষ ভেবে!
এখনো তো ওমনি করেই বানাই বালির ঘর..
ওমনি করেই সাজাই ঝিনুক দিয়ে,
হযেছি বড়, দেখাইনা আর সব্বাইকে ডেকে
হাসি নিজেই, নিজেকে আজ ছেলেমানুষ ভেবে I
Chandrima Naskar
1st Year, Calcutta Medical College